CMA-সিএমএ নিয়ে যত প্রশ্ন: প্রথম পর্ব


 


 CMA-সিএমএ নিয়ে যত প্রশ্ন: প্রথম পর্ব


প্রতিষ্ঠানসমূহের আর্থিক প্রতিবেন তৈরি ও নিরীক্ষণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে প্রণীত Financial Reporting Act (FRA 2015) এ শুধুমাত্র দুইটি প্রতিষ্ঠানের সদস্যদের প্রফেশনাল একাউন্ট্যান্ট হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ এদের মধ্যে একটি প্রতিষ্ঠান হল The Institute of Cost & Management Accountants of Bangladesh (ICMAB) যা বাংলাদেশে Cost & Management Accountant (CMA) ডিগ্রি প্রদানের মাধ্যমে একাউন্টেন্সি এবং ফাইন্যান্স প্রফেশনকে প্রমোট করে যাচ্ছে ৷ একটি Sustainable ক্যারিয়ার গড়ার মাধ্যম এই CMA ডিগ্রি নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের পোস্টে ৷

প্রশ্ন ১: CMA কি?
উত্তর: CMA হল হিসাববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শাখা উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান (যা মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা Internal Control এর সাথে সম্পর্কিত) এর ওপর বিশেষায়িত এবং আইন দ্বারা স্বীকৃত একটি প্রফেশনাল ডিগ্রি যা বাংলাদশে শুধুমাত্র The Institute of Cost & Management Accountants of Bangladesh (ICMAB) কর্তৃক প্রদান করা হয় ৷

প্রশ্ন ২: এত ডিগ্রি থাকতে CMA কেন?
উত্তর: Accounting এবং Financial Role গুলোতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমানের গতানুগতিক জব মার্কেট থেকে একটু সরে গিয়ে প্রথমেই Sector Related Specialized Knowledge অর্জনকে প্রাধান্য দেয়া এবং তা অর্জনের মাধ্যমে ব্যক্তিজীবন, প্রাতিষ্ঠানিক ও সামাজিক জীবনে প্রতিষ্ঠালাভের পাশাপাশি আর্থিক সমৃদ্ধি আনায়ন করার সহায়ক ডিগ্রিগুলোর মধ্যে CMA অন্যতম ৷ CMA রা প্রতিষ্ঠানসমূহে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সুশাসন (Corporate Governance) এর চর্চা এবং প্রতিটি পদক্ষেপে সর্বজন স্বীকৃত প্রফেশনাল Standards এর প্রয়োগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন এবং তার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ গতানুগতিক গ্রাজুয়েটদের থেকে  CMA Qualification একজন ফ্রেশারকে অনেক ক্ষেত্রে Fundamentally ই আলাদা করে দেয় ৷ আর CMA এর একটি প্রধান সুবিধা হল এটি আপনি চাইলে চাকরির পাশাপাশিও Continue করতে পারেন ৷ চাকরিজীবী বা ফ্রেশার উভয়ের ক্ষেত্রেই ফিউচার ক্যারিয়ার Growth এর জন্য CMA এর মত প্রফেশনাল ডিগ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷

প্রশ্ন ৩: CMA তে ক্যারিয়ার কেমন?
উত্তর: CMA রা Cost Accounting এবং Management Accounting এ বিশেষায়িত হলেও কার্য পরিধি একটি কোম্পানির Accounts এবং Finance এর অন্য সকল শাখাতেও বিস্তৃত (শুধুমাত্র Financial/Statutory Audit ব্যতীত) ৷ CMA রা সাধারণত কোম্পানিতে Financial Accountant, Cost Accountant, Finance Manager, Management Advisor, Internal Auditor, Financial Analyst, Company Secretary,  Project Manager, Tax Specialist, Plant Manager, Treasurer, Accounting Technician, Compliance Manager ইত্যাদি হিসেবে কাজ করতে পারে ৷ অথবা CMA রা চাইলে Consultancy Firm খুলে Cost Audit, Management Consultancy, Tax Services ইত্যাদি প্রদান করতে পারে ৷

প্রশ্ন ৪: বাংলাদেশে কি Cost Audit বাধ্যতামূলক?
উত্তর: আমাদের পার্শবর্তী দেশ ভারতে Production, Manufacturing এবং Mining Industry তে Cost Audit কোম্পানি আইন অনুসারে বাধ্যতামূলক হলেও আমাদের দেশে তা বাধ্যতামূলক নয় ৷ অবশ্য কিছু শিল্পে Limited Scale এ এর  বাধ্যতামূলক Practice হচ্ছে ৷ তবে পাবলিকের টাকা দিয়ে ব্যবসায় করা কোম্পানীগুলোর Capacity Utilization Maximization এর ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ৷ তাই Cost Audit আইন দ্বারা বাধ্যতামূলক করা উচিত বলে অনেকেই মনে করেন ৷

প্রশ্ন ৫: কারা CMA তে ভর্তি হতে পারে?
উত্তর: মোট তিনটি Route এ CMA তে ভর্তি হওয়া যায় ৷
১. Intermediate Entry Route (IER): SSC এবং HSC মিলে ৮ পয়েন্ট থাকতে হবে ৷
২. Graduate Entry Route (GER): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ৷
৩. Professional Entry Route (PER): অন্যান্য প্রফেশনাল বডির মেম্বারগণ যাদের সাথে ICMAB এর চুক্তি রয়েছে  ৷

প্রশ্ন ৬: মোট কতটি লেভেল পাস করতে হবে?
CIMA, UK কর্তৃক স্বীকৃত ICMAB এর বর্তমান সিলেবাসে মোট ৫টি লেভেল এবং ২০টি পেপার রয়েছে (2000 নম্বর) ৷ লেভেলগুলি যথাক্রমে Knowledge Level (300), Business Level (500), Operational Level (400), Management Level (400) এবং Strategic Level (400). IER Pathway তে মোট ৫টি লেভেলই পরীক্ষা দিয়ে পাস করতে হবে ৷ GER Pathway তে Business Level থেকে শুরু করতে হয় ৷

প্রশ্ন ৭: CMA তে কোন Exemption আছে?
উত্তর: শুধুমাত্র GER এবং PER Pathway তে Exemption প্রযোজ্য ৷ Business Level এর সর্বোচ্চ ৪টি পেপারে (GE05: Fundamentals of Ethics, Corporate Governance & Business Law ব্যতীত) exemption পাওয়া যায় যা আবেদনের প্রেক্ষিতে ICMAB কর্তৃক লিস্টেড বিশ্ববিদ্যালয়সমূহের BBA এর রেজাল্টের ওপর ভিত্তি করে দেয়া হয় ৷ PER Pathway এর Exemption ICMAB এর National Council কর্তৃক নির্ধারিত হয় ৷ CIMA,UK এর মেম্বার বা Chartered Global Management Accountants (CGMA) দের Mutual Recognition Agreement (MRA) অনুসারে ICMAB চাইলে সরাসরি Recognize করতে পারে/সর্বোচ্চ সংখ্যক Exemption দিতে পারে ৷ এ ব্যাপারে ICMAB এর National Council এর সিদ্ধান্তই সর্বশেষ ৷

প্রশ্ন ৮: ঢাকার বাইরে থেকে CMA করা সম্ভব?
উত্তর: সম্ভব ৷ ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর এবং কুমিল্লায় ICMAB এর ব্রাঞ্চ অফিস রয়েছে ৷

প্রশ্ন ৯: CMA কি খুবই কঠিন?
উত্তর: যেকোন প্রফেশনাল ডিগ্রিই পাস করা কঠিন ৷ তবে নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে পড়াশোনা করলে পাস করা সম্ভব ৷

প্রশ্ন ১০: ক্লাস করতে হয়?
উত্তর: কোচিং প্রোগ্রামে ভর্তি হলে ক্লাস করতে হয় ৷ পরীক্ষা দেয়ার জন্য 75% Attendance থাকতে হয়, অন্যথায় পেপার প্রতি 500 টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দেয়া যায় ৷ অপরদিকে Correspondence Program এ ক্লাস ঐচ্ছিক কিন্তু পরীক্ষা দেয়ার জন্য Assignment জমা দিতে হয় ৷

প্রশ্ন ১১: ক্লাসগুলো কখন হয়?
উত্তর: অধিকাংশ ক্লাস শুক্র এবং শনিবার হয় ৷ এছাড়া চাকরিজীবীদের জন্য রয়েছে Evening shift এ ক্লাসের ব্যবস্থা ৷

প্রশ্ন ১২: বছরে কখন ভর্তি নেয়?
উত্তর: বছরে দুইবার (জানুয়ারি-জুন সেশন এবং জুলাই-ডিসেম্বর সেশনে) ভর্তি হওয়ার সুযোগ থাকে ৷

প্রশ্ন ১৩: CMA তে খরচ কেমন?
উত্তর: বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে প্রতিষ্ঠিত ICMAB এর CMA ডিগ্রিতে খরচ অন্যান্য যেকোন প্রফেশনাল ডিগ্রির তুলনায় অনেক কম ৷ ভর্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত সর্বমোট খরচ এক থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকে ৷ খরচ অবশ্য Number of exam attempts  এর সাথে Vary করে ৷

প্রশ্ন ১৪: CMA শেষ করতে কত সময় লাগে?
উত্তর: এটি Person to person ভ্যারি করে ৷ CMA তে Knowledge Level এর পর একসাথে দুইটি লেভেল Continue করা যায় ৷ তাই চাইলে খুব কম সময়েই শেষ করে দেয়া যায় ৷ একবার ICMAB তে রেজিস্ট্রেশন করলে ১০ বছর মেয়াদ থাকে যার মধ্যে শেষ করতে হয় ৷ অনেকের মতে নিয়মিত পড়াশোনা করলে ৩ থেকে ৫ বছরেই পাস করা যায় ৷

প্রশ্ন ১৫: ICMAB এর মেম্বারশীপ পলেসি কেমন?
উত্তর: মেম্বার হতে হলে পুরো ২০০০ মার্ক শেষ করে CMA Qualified হতে হবে এবং ICMAB কর্তৃক নির্ধারিত Internship শেষ করতে হবে ৷ Management Level শেষ হলেই Internship এর জন্য Apply করা যায় ৷ Internship রিপোর্ট ICMAB এর National Council কর্তৃক গৃহীত হলে Associate of Cost & Management Accountant (ACMA) Designation পাওয়া যায় ৷ পরবর্তীতে ৫ বছরের Relevant Experience এবং Continuing Professional Development (CPD) Program এ অংশ নিলে Fellow of Cost & Management Accountant (FCMA) পাওয়া যায় ৷

প্রশ্ন ১৬: CMA পড়তে কোন Age Limitation আছে?
উত্তর: নাই

প্রশ্ন ১৭: BBA/MBA এর পাশাপাশি CMA করা যায়?
উত্তর: অবশ্যই করা যায়, পরীক্ষা দেয়ার সময় Manage করতে পারলে ৷

প্রশ্ন ১৮: CMA তে পাস মার্ক কত?
উত্তর: প্রফেশনাল পরীক্ষাগুলোতে পাস মার্ক পরীক্ষার পর Exam কমিটি কর্তৃক নির্ধারিত হয় ৷ তবে সাধারণত তা 50% এর ওপর হয় এবং প্রশ্নের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ৷

প্রশ্ন ১৯: Paper wise passing এর সুযোগ আছে?
উত্তর: আছে ৷

প্রশ্ন ২০: CMA Partly Qualified দের কেমন ভ্যালু?
উত্তর: ICMAB কোন Part Qualification এর সার্টিফিকেট ইস্যু করেনা ৷ তবে চাইলে মার্ক/লেভেল কম্প্লিট এর Testimonial নিতে পারেন ৷ সাথে BBA,MBA এবং বিশেষ করে Job Experience থাকলে Part Qualification এর ভ্যালু পাওয়া যায় ৷

প্রশ্ন ২১: CMA করলে অন্য প্রফেশনাল ডিগ্রিতে কোন সুবিধা পাওয়া যায়?

উত্তর: হ্যাঁ, অবশ্যই ৷ যেমন ACMA/FCMA দের জন্য CA তে মাত্র ২ বছরের আর্টিকেলশিপ+Certificate Level এর ৪টি+ Professional Level এর ১টি পেপারে Exemption. CIMA, UK তে Management Accountants গেটওয়ের মাধ্যমে কেইস স্টাডি পাস করা সাপেক্ষে ১১ পেপার (CIMA Management Level পর্যন্ত) Exemption. CMA ক্যারিকুলামের ACCA Related Paper গুলো পাস করলেই ACCA তে সেগুলো Exemption, এভাবে সর্বোচ্চ ৯টি পেপারে Exemption (F1-F9). এছাড়া MPA,MPF সহ Accounting/Finance Related বিভিন্ন ডিগ্রিতে Exemption/Recognition পাওয়া যায় ৷

প্রশ্ন ২২: CMA করে বিদেশে ক্যারিয়ার গড়া সম্ভব?
উত্তর: অবশ্যই ৷ ICMAB এর সাথে CIMA,UK, CIPFA,UK, ACCA,UK, CGA,Canada, IMA,USA, NIA,Australia সহ বিভিন্ন দেশের Accountancy বডির বিভিন্ন মেয়াদি Partnership, Memorandum of Understanding (MoU), Mutual Recognition Agreement (MRA) ইত্যাদি হয়ে থাকে, যার সুবিধা পান ICMAB এর মেম্বারগণ ৷ এছাড়া ICAB এর পাশাপাশি বাংলাদেশে শুধুমাত্র ICMAB South Asian Federation of Accountants (SAFA), Confederation of Asia Pacific Accountants (CAPA) এবং  International Federation of Accountants (IFAC) এর সদস্য ৷

লিখেছেন-
Jakariya Utshab
BBA(Finance),DU
CMA Operational Level, ICMAB

Post a Comment

0Comments
Post a Comment (0)